///

আওয়ামীলীগ সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে —-প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি৷

13 mins read

সিলেট-৪ আসনের সাংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে’।

বুধবার (৮ ফেব্রুয়ারী) জৈন্তাপুর উপজেলার হযরত শাহজালাল (রহঃ) ডিগ্রি কলেজের একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, ‘সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের জন্য যা করছে অতিতে অন্য কোন সরকার তা করেনি। দেশের চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জনগণ আগামীতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখবে।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, শাহজালাল (রহঃ) ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার রায়, সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালা উদ্দিন, কলেজের প্রতিষ্টাতা সদস্য মোস্তফা আনোয়ার, কলেজ গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন, গভর্নিং বডি বিদ্যোৎসাহী সদস্য খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, অভিভাবক সদস্য ডাক্তার আবুল হাসান চৌধুরী, রফিক আহমদ, শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।

এর আগে মন্ত্রী উপজেলা সদরে সকাল ৯টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন৷ পরে মন্ত্রী সারিঘাট ও মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং দরবস্ত শ্রীখেল চাল্লাইন রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন, ফাতিমাতুজ যাহার মহিলা মাদ্রাসা পরিদর্শন শেষে বেলা ১টায় কহাইগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version