

ভাই ফয়সাল চৌধুরী, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের পাকা ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেডের পরিচালক এহতাশেম রেজা। সোমবার বিকালে তিনি উপজেলার তেলিগাতী ইউনিয়নের খাজান্তি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি খাজান্তিতে নির্মিত বাড়ি গুলোর নির্মাণশৈলী ও গুণগতমান অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করেন৷ পাশাপাশি উপকারভোগীদের সাথে কথা বলে তাদের কোনো সমস্যা আছে কিনা তিনি তার খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ, উপকারভোগী, উপস্থিত ছিলেন।


