

নেত্রকোনার আটপাড়ায় জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মাহ পরিষদ আটপাড়া উপজেলা শাখার উদ্যেগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা উপলক্ষে স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার সকালে উপজেলা পরিষদের হতে স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়৷ র্যালী শেষে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ ও আইম্মাহ পরিষদ আটপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম রামিম ৷


