//

আফম কামালের খুনিদের ফাঁসি দাবি : জেলা স্বেচ্ছাসেবক দলের

5 mins read

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, ল কলেজের সাবেক জি এস আফম কামাল হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার খুনি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন যে মুহূর্তে সিলেটের মুক্তিকামী মানুষ ও জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলে কাজ করছে তখন বিএনপির পরিক্ষিত নেতা আ ফ ম কামালকে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে খুন করে আওয়ামী সন্ত্রাসীরা সিলেটের রাজনীতিকে কুলষিত করেছে।

বিবৃতিতে অবিলম্বে কামালের খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয় অন্যতায় সিলেটের মানুষকে সাথে নিয়ে খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version