////

আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ, আটক -২

5 mins read

মোংলার আবাসিক একটি হোটেলের একজন নারী এনজিও কর্মীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ২জন কে আটক করে বুধবার (৬ মে) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

ব্র্যাক নামের এক এনজিও কর্মী “বাগেরহাটের মোংলায় আবাসিক “হোটেল সিঙ্গাপুর” বুকিং নিয়ে ৫মে গোছল করতে গেলে হোটেলের কর্মচারিরা পাশের রুম থেকে তা ধারণ করে। এসময় ওই নারী বিষয় টের পেয়ে চিৎকার করে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, বাগেরহাটের মোংলা উপজেলার আবাসিক ” হোটেল সিঙ্গাপুর” অবস্থানকালে একজন নারী এনজিও কর্মীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে ওই হোটেলের ৩ কর্মচারি।

এ বিষয় থানায় অভিযোগ দিলে মোংলা থানা পুলিশের হোটেল সিঙ্গাপুরে অভিযান চালিয়ে বনি আমিন (২৩) ও মো: মহসীন (৪০) কে গ্রেফতার করা হয়েছে এবং ১ জন পালিয়ে যায়। এঘটনায় ৩ আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। সেই মামলায় আটক ২ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version