

মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি স¤প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ও সখি রাধারলীলাকে ঘিরে কার্তিকের পূর্ণিমা তিথিতে কঠোর নিরাপত্তা ও বর্ণাঢ্য আয়োজনের শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে মাধবপুর ও আদমপুর এলাকায় শুরু হয়ে পরদিন ফজরে সমাপ্ত হবে।

সরজমিন দেখা যায়, বৃহত্তর সিলেটের ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর অন্যতম মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক মিলনমেলায় পরিণত হয়েছে অনুষ্ঠানস্থল গুলো। বুধবার ঊষা লগ্নে সূর্যোদয়ের সাথে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। মণিপুরী স¤প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশী-বিদেশী পর্যটকের ঢল নেমেছে।

উপজেলার মাধবপুর (শিববাজার) জোড়ামন্ডপ প্রাঙ্গনে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা ১৮০ তম বার্ষিকীতে রয়েছে গোধূলীলগ্ন পর্যন্ত রাখাল নৃত্য (গোষ্ঠলীলা),সন্ধ্যায় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা রাত ১১ টা থেকে ভোর পর্যন্ত শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ হয়।
দামোদর মাস খ্যাত কার্তিক পূর্ণিমা তিথিতে গৌড়িয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রী কৃষ্ণের মহারাসলীলা অনুসরণ উপলক্ষে মাধবপুর জোড়ামন্ডপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এম, খালিদ এমপি। গেস্ট অব অনার উপাধ্যক্ষ ড, মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।

অপরদিকে রাসোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর বাজারে সানা ঠাকুর মন্ডপ ও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গনে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসবে কর্মসূচীর সকাল ১১ টায় রাখাল নৃত্য, সন্ধ্যায় আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১১ টায় নিপা পালা ও রাত ১২ টায় মহারাস। এখানে প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মণিপুরি রাসোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডেও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মোম্মদ জাবের, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী নীরাজ কুমার জয়সোয়াল।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাষ সিংহ জানান, মণিপুরি মাধবপুর ও আদমপুরে আশ্বিন মাসের শেষ ভাগেই উৎসবের সাড়া পড়ে যায়। উপজেলার মণিপুরি সম্প্রদায়ের লোকের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও মেতে ওঠে একদিনের এ আনন্দ উৎসবে।


