//

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সাঙ্গ হলো মণিপুরি মহারাসলীলা

16 mins read

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী এলাকার মাধবপুর ও আদমপুরে মণিপুরি সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব বর্ণাঢ্য আয়োজনে তুমুল হৈ চৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখি রাধারলীলাকে ঘিরে কার্তিকের পূর্ণিমা তিথিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার ঊষালগ্নে সাঙ্গ হলো মহারাসলীলা।

মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসবে বিশাল মেলাসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশী-বিদেশী পর্যটকের ঢল নামে। মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্স দুটি মন্ডপ প্রাঙ্গণে মণিপুরি মী-তৈ সসম্প্রদায়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে উভয়স্থানে রাখালনৃত্যের মাধ্যমে শুরু হয়ে ঊষালগ্নে এ উৎসব শেষে সূর্যোদয়ের সঙ্গে পরিসমাপ্তি ঘটে।

মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, মাধবপুর জোড়ামন্ডপ রাসোৎসব সিলেট বিভাগের মধ্যে ব্যতিক্রমী আয়োজন। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগমন ঘটে। বর্ণময় শিল্পসমৃদ্ধ বিশ্বনন্দিত মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসবে সবার মহামিলন ঘটে। মাধবপুর (শিববাজার) জোড়ামন্ডপ প্রাঙ্গনে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা ১৮০তম বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহ ও নির্মল সিংহ পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি। গেস্ট অব অনার ছিলেন উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা।

অপরদিকে রাসোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গনে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মণিপুরি রাসোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডেও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মোম্মদ জাবের, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সোয়াল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version