///

কাতার বিশ্বকাপের আটের যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত হেভিওয়েট দলগুলো

14 mins read

কাতার বিশ্বকাপে শুক্রবার (৯ ডিসেম্বর) এ শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স সহ অন্যান্য হেভিওয়েট দল গুলোর।

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড প্রতিটি দলই কাতারের প্রথম রেস্ট ডে’তে নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।

জৈন্তাপুর প্রতিদিন ডটকম-এর সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফেবারিটদের তালিকায় নাম যোগ করেছে পর্তুগাল। শেষ ষোলোতে সবচেয়ে দাপুটে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে। সুইজার‌ল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসী পর্তুগাল এখন টুর্নামেন্টের নতুন ফেবারিট। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গায় মূল একাদশে খেলতে নেমে ২১বছর বয়সী গনসালো রামোস কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কোয়ার্টার ফাইনালে আরেক বিস্ময় মরক্কোর মোকাবেলা করতে হবে পর্তুগালকে। পেনাল্টিতে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে স্পেন। পুরো ম্যাচেই আধিপত্য দেখানো স্প্যানিশরা আরো একবার তাদের সমর্থকদের প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফ্যান্তিনো কাতারের গ্রুপ পর্বের খেলার প্রশংসা করে বলেন ইতোমধ্যেই চলমান বিশ্বকাপ সর্বকালের সেরার তকমা পেয়ে গেছে।

গ্রুপ পর্বে বেশ কিছু অঘটন দেখেছে পুরো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়টি ছিল প্রথম অঘটন। জার্মানি ও স্পেনকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষস্থান দখল করে জাপান। বেলজিয়ামকে পরাজিত করে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে শেষ ষোলোর টিকিট পায় মরক্কো।

ইনফ্যান্তিনো বলেন, আমি সব গুলো ম্যাচই দেখেছি। সহজ ভাবে বললে এবারের গ্রুপ পর্বের ম্যাচ গুলোর ছিল বিশ্বকাপের সেরা ম্যাচ। যার কারণেই বাকি ম্যাচ গুলোতে একই ধরনের উত্তেজনা আশা করছি। চমৎকার সকল স্টেডিয়াম গুলোতে দুর্দান্ত সব ম্যাচ যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। দর্শকরাও অসাধারণ।

শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে রাশিয়া বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলো পার করা ব্রাজিল এখনো ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে এগিয়ে চলেছে। সৌদি আরবের বিরুদ্ধে হতাশাজনক পরাজয় দিয়ে আসা আর্জেন্টিনা শেষ আটে খেলবে এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের টুর্নামেন্টে অপরাজিত থাকা নেদারল্যান্ডের বিপক্ষে। পরের দিন অপর দুই কোয়ার্টার ফাইনালের লড়বে মরক্কো-পর্তুগাল ও ইংল্যান্ড-ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version