

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তজলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম. শাহ মোস্তফার সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াব আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শামীম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সারোয়ার আলম বেলাল, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার এসআই এনামুল হক, খায়রুল আলম কয়ছর, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আহবাব হোসেন রাসেল।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা রহমান মৃদুলা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য একেএম শাহ্ নেওয়াজ, মোতাহির আলম চৌধুরী, হোসেন মনসুর, শফিকুল ইসলাম জাহেদ, শেখ রুহেল প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে অংশ নিয়ে জিপি-৫ প্রাপ্ত ১১ জনসহ উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্দকৃত এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা।


