///

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় প্রতিভা বিদ্যানিকেতন’র অবিশ্বাস্য সাফল্য

9 mins read

২০২২ সালে অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন’র উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলায় অবস্থিত প্রতিভা বিদ্যানিকেতন’র বিভিন্ন শ্রেণিতে মোট ২২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শতভাগ শিক্ষার্থীই কৃতীত্বের সাথে বৃত্তি অর্জনে সক্ষম হয়। তাদের মধ্যে ১৫জন ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে এবং বাকি ৭জন সাধারণ বৃত্তি অর্জন করে।

উল্লেখ্য যে, প্রথম শ্রেণিতে মোট অংশগ্রহণ ৪ জন। এদের মধ্যে ট্যালেন্টপুল দুই জন, সামিয়া বিনতে জিকরা, সায়ন্তিকা মেহজাবিন ইমু। সাধারণ বৃত্তি-দুই জন অনামিকা মেহজাবিন উপমা, রামিম আহমদ। দ্বিতীয় শ্রেণিতে ৪ জন। ট্যালেন্টপুল-মাহবুবুর রহমান মাহের, শেখ তাহমিনা আলী। সাধারণ দুটি-তাহমিনা শেখ পুষ্প, রবিউল ইসলাম রাব্বী। তৃতীয় শ্রেণিতে দুই জন। ট্যালেন্টপুল-আশরাফুল ইসলাম তামিম। সাধারণ- নুসরাত জাহান নোহা। চতুর্থ শ্রেণিতে ৬ জন।

ট্যালেন্টপুল- ৪টি মোঃ নাজিম আহমদ, মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন, বুশরা আক্তার আনিকা, তামান্না আক্তার মুন্নি। সাধারণ বৃত্তি দুইটি- ফাইজা আক্তার রিপা, সালমা জাহান মীম। পঞ্চম শ্রেণিতে ৬জনের মধ্যে ৬জনই ট্যালেন্টপুল। নুরে আলম নাহিদ (কেন্দ্রে তৃতীয়), মেহের আফরোজ আলো, মোঃ আফজল আহমদ (উপজেলার মাঝে ২য়), মরিয়ম জান্নাত, শাহরিয়া হোসেন সোহাগ, শেখ দেলোয়ার হোসেন মাহিন।

উল্লেখ্য যে, পঞ্চম শ্রেণিতে গোয়াইনঘাট উপজেলায় ১৩টি ট্যালেন্টপুল বৃত্তি এসেছে এর মধ্যে প্রতিভা বিদ্যানিকেতন পেয়েছে ৬টি। চতুর্থ শ্রেণিতে গোয়াইনঘাট উপজেলায় ১২টি ট্যালেন্টপুল বৃত্তি এসেছে এর মধ্যে প্রতিভা বিদ্যানিকেতন পেয়েছে ৪টি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version