//

গোলাপগঞ্জে অবৈধ ভাবে টিলার কাটার দায়ে ৫০হাজার জরিমানা আদায়

4 mins read

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলার কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫নভেম্বর) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইলে অবৈধ ভাবে টিলার মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জনস্বার্থে পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এদিকে এ অভিযানে সহায়তা করেন গোলাপগঞ্জ মডেল থানার একটি চৌকস দল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version