//

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৮১.১

3 mins read

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৪হাজার ১শ ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৩শ ৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। পাসের হার ৮১.১শতাংশ। এছাড়া দাখিল পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলায় ৮২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২৬ জন শিক্ষার্থী। পাসের হার ৭৬.২৪ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মজুমদার ফলাফল ঘোষণার পর সিলেট মিররকে বলেন, এবারের ফলাফল মোটামুটি ভালো হয়েছে। তবে আগামীতে আরও ভালো ফলাফল হবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version