

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম(৩৫)’র বসতঘরে এক যুবকের লাশ পাওয়া গেছে। বুধবার (২৮ জুলাই) দিবাগত-রাত সাড়ে ১২ টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ রুস্তুমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে দুবাই প্রবাসী আলা উদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম(৩৫) এর বসতঘর থেকে নিহত ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত ওই যুবক একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে মইনুল ইসলাম(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ২৮ জুলাই দিবাগত-রাত ১২টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে এক যুবকের লাশ পড়েে আছে মর্মে থানা পুলিশকে অবগত করা হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব পুলিশের একটি টীম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেন। রুস্তুমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে দুবাই প্রবাসী আলা উদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের বসতঘরে থাকা যুবকের লাশ উদ্ধার ও দুবাই প্রবাসী আলা উদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম ৩৫ কে আটক করে গোয়াইনঘাট থানায় নিয়ে আসেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব ৷


