

গোয়াইনঘাটে স্বাধীনতার ৫১বছরে গণকবরেরে শায়িত শহীদরা পেলেন প্রথম শ্রদ্ধাঞ্জলী। দিবসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে উপজেলা প্রশাসন বুধবার বিকেলে নির্মানাধীন পূর্নানগর গনকবরের শহীদদের প্রতি পুষ্পিত বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক, পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোলাম আম্বিয়া কয়েস,গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম, উপজেলার পদস্থ কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৫০বছর পর এলাকাবাসির দাবী পূরণের মাধ্যমে ইতিহাসের পাতায় স্থান হলো “পূর্না নগর গণকবরের” ছবিঃশহীদ বুদ্ধিজীবী দিবসে গোয়াইনঘাটের পূর্না নগর গনকবরে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী।


