/////

চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এম এ মালিকের

14 mins read

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ—এ কথা উল্লেখ করে সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক বলেছেন, শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট তিনি হৃদয় থেকে অনুভব করেন, কারণ নিজেও একসময় প্রবাসী শ্রমিক ছিলেন। চা শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক এম এ মালিক বলেন, “আমি আপনাদেরই একজন। আমার অতীত আমি ভুলিনি। আমি নিজেও শ্রমিকের কাজ করেছি, আমার বাবাও ছিলেন প্রবাসী শ্রমিক। তাই শ্রমিকের কষ্ট আমি বুঝি।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার সময় তাকে সঙ্গে নিয়ে আসেন এবং দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন। সেই অঙ্গীকার থেকেই তিনি গত ১৬ ডিসেম্বর নিজের ব্রিটিশ পাসপোর্ট ও নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এম এ মালিক আরও বলেন, “বিএনপি এমন একটি দল যারা প্রত্যেক ধর্মের মূল্যবোধকে সম্মান করে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ—আমরা সবাই একই প্লেটে বসে খাই, একসাথে বসবাস করি। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় গর্ব এবং আমাদের সংস্কৃতি। চা শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকবেন এবং সংসদে তাদের কণ্ঠস্বর তুলে ধরবেন। সভায় চা শ্রমিকদের পক্ষ থেকে নারী ও পুরুষ শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন মনিপুর চা শ্রমিকদের নেতা ও মেম্বার মিলন কান্তি দাস, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার, সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, বিএনপি নেতা আজিম মিয়া, রেদওয়ান করিম, মখলেছুর করিম, মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ফখরুল ইসলাম পাপলু, মাইজগাঁও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ পাটোয়ারী, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক রাশেদুল হাসান, মোহাম্মদ ইকবাল চৌধুরী, লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও চা-শ্রমিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version