///

জকিগঞ্জের সকল সড়কে বিআরটিসি বাস চালুর দাবীতে সর্বদলীয় সমাবেশ

10 mins read

জকিগঞ্জ-শেওলা, জকিগঞ্জ-রতনগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালু ও মালিক সমিতি পরিচালিত বাস শ্রমিকের নৈরাজের প্রতিবাদে জকিগঞ্জে সর্বদলীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় জকিগঞ্জ এম এ হক চত্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি আল ইসলাহ্ নেতা হিফজুর রহমান। সংগঠক খায়রুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম আহমদ, সাবেক মেয়র ও জাপা নেতা ফারুক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি নেতা ওলিউর রহমান, আব্দুল আহাদ, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা জামিল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাবেক সভাপতি ফজলুর রহমান, জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল আহমদ, বিএনপি নেতা মাছুম আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ নেতা বছল আহমদ, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক কয়েছ মাহমুদ চৌধুরী প্রমূখ।

বক্তারা অনতিবিলম্বে সিলেট-জকিগঞ্জের সকল রোডে বিআরটিসি বাস চালু, জকিগঞ্জের যাত্রী সাধারণ ও বিআরটিসি বাস নিয়ে পরিবহন মালিক সমিতির সকল প্রকার নৈরাজ্য ও জকিগঞ্জ রোডে ফিটনেস বিহীন গাড়ী চলাচল বন্ধ করার দাবী জানান।

তাছাড়া বক্তারা বলেন, সিলেট-জকিগঞ্জ রোডে চলমান বিআরটিসি বাস ডিপো ম্যানেজার সোহেল রানা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে মালিক সমিতি বন্ধ করার ষড়যন্ত্র চলছে। সকল প্রকার ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে জকিগঞ্জবাসী ফুঁসে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version