///////

জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় পিয়াজ সহ অবৈধ পণ্য আটক

5 mins read

জকিগঞ্জ ব্যাটালিয়নের সূত্রে জানাযায় ১৭ নভেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১হাজার ১শত ৫০ কেজি ভারতীয় পিয়াজ, ৯শত ৪৫ কেজি সুপারি এবং পিকআপ ২ টি আটক করে।

গত ১৬ নভেম্বর রবিবার সুরাইঘাট বিওপির একটি আভিযানিক দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১হাজার ১শত ৩০ কেজি ভারতীয় পিয়াজ এবং পিকআপ ১ টি আটক করে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এছাড়া জব্দকৃত মালামাল কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version