///

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

7 mins read

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন উপজেলা পরিষদের চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। উপজেলা প্রশাসন আয়োজনে শিশু সমাবেশ ও আনন্দ র‍্যালী বের হয়, র‍্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে কেক কাটা, আলোচনা সভা, ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়৷

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম খান হীরা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগ নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করে।

ফয়সাল চৌধুরী আটপাড়া(নেত্রকোনা) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version