///

জাহাঙ্গীরের বিষয়ে ‘মাথা ঘামাচ্ছে না’ আওয়ামী লীগ: মায়া

7 mins read

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে আওয়ামী লীগ মাথা ঘামাচ্ছে না বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার (২ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

মায়া বলেন, `২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন দেশবাসীর জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়ার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গাজীপুরের ভোটার সংখ্যা প্রায় ১২ লাখের কাছাকাছি, নয়টি থানা, ৪৮০টি কেন্দ্র, ৫৭ওয়ার্ড। একটা বিশাল এলাকা। নির্বাচন সুষ্ঠু অবাধ করতে গেলে বিশাল কর্মী বাহিনী দরকার। তাই আমরা গাজীপুরে সর্বস্তরের  জনগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে জয়লাভ করতে চাই। ভোটের মধ্য দিয়ে আমরা জয়লাভ করতে চাই৷ সন্ত্রাস, অগ্নিসংযোগ, আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে কেউ যেন নির্বাচনে তার জন্য আমাদের কর্মীদের সতর্ক থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version