///

জুড়ীতে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

8 mins read

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের সমাই বাজারের উত্তর ভরডহর এলাকায় সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। ঘটনায় আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৮ টায় এ ঘটনাটি ঘটেছে।নিহত শিশুর নাম ইসরাত জাহান তায়বা (৬)। নিহত ইসরাত উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের বাসিন্দা পোস্ট মাস্টার দুদু মিয়ার মেয়ে। আহতরা হলেন দুধু মিয়া, দুধু মিয়ার স্ত্রী সামিয়া বেগম, সিএনজি চালক হোসেন আহমদ (২২), মটর সাইকেল চালক ইদ্রিস আলী (৩৮), আল আমিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানাযায়, দুদু মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার আজিমগঞ্জ এলাকায় অবস্থিত শ্বশুর বাড়িতে বেড়িয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইশরাত ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় দুদু, তাঁর স্ত্রী, এক ছেলে, ড্রাইবার ও মোটর সাইকেলের আরোহী আহত হন। আশপাশের লোকজন ছুটে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী রাতে মুঠোফোনে বলেন, অটোরিকশা উল্টে শিশু ইসরাতের মৃত্যু ঘটেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version