

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী বোববার উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, সুলতান করিম, বাহারুল আলম বাহার, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার মোক্তার চৌধুরী, জৈন্তাপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আবু জাফর, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকবুল হোসেন, সারি বনবিট কর্মকর্তা আব্দুল খালিক মনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ফায়ার সাভির্স কর্মকর্তা আল আমিন, তথ্য আপা তাসলিমা ফেরদৌসি মনি।
এছাড়া সভায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র অন্যান্য সদস্য সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো ও স্বাভাবিক থাকায় প্রশাসন-কে ধন্যবাদ জানানো হয়।
যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা, সিলেট তামাবিল সড়কে লাইসেন্স বিহীন অবৈধ গাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা। উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ সংস্কার কাজ দ্রুত্ব বাস্তবায়ন করার আহবান জানানো হয় । সরকারী জায়গার উপর বড় পুকুর পাড়ে নিমির্ত অবৈধ মার্কেট সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, ব্যবসা প্রতিষ্ঠানের বাণিজ্যিক লাইসেন্স নবায়ন করা, চোরাচালন রোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার করা। জৈন্তাপুর সীমান্ত এলাকায় গ্যাস তৈল অনুসন্ধান কাজে নিয়োজিত বাপেক্স’র কার্যক্রম মনিটরিং করার উপর আহবান জানানো হয়।


