

সিলেটের জৈন্তাপুর উপজেলার সদর নিজপাট ইউনিয়নের সাধালন নির্বাচন অনুষ্ঠান নিয়ে উপজেলা প্রশাসন ও নির্বচন কমিশনের আয়োজনে আচরণবিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২ফেব্রæয়ারী দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আচরণবিধি ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত আজমেরী হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত।

এসময় উপস্থিত ছিলেন ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদের প্রার্থী ইন্তাজ আলী, আব্দুল মতিন শাহীন, মাওলানা আলীম উদ্দিন, আব্দুল মন্নান পাখি, জালাল উদ্দিন লিটন, ইসলাম উদ্দিন, নাজিম উদ্দিন, জসিম উদ্দিন এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা। সভায় নির্বাচন আচরণ বিধি নিয়ে বিভিন্ন আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।


