
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা গেইট থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জৈন্তাপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর হিট ফাউন্ডেশনের জৈন্তাপুর শাখার সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আম্বিয়া হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলার হিট ফাউন্ডেশনের উপদেষ্টা বাহারুল আলম বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেলাল আহমদ, জৈন্তাপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ফয়েজ আহমদ এবং নিজপাট ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন হিট ফাউন্ডেশনের জৈন্তাপুর শাখার সহ-সভাপতি হোসেন আহমদ, সুহেল আহমদ, ইউপি সদস্য মিনু রানী দেব, সাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, আসহার উদ্দিন তুহিন, মকসুদুল আম্বিয়া, মাইদুল আলম।
সভায় বক্তারা সকল শ্রেণী পেশার মানুষের মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


