///

জৈন্তাপুরে এইচএসসি সমমানে পাশের হার ৮০.২২ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৪৩জন

15 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮০.২২% শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন শিক্ষার্থী। 

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি প্রতিষ্ঠান হতে অংশগ্রহণ করে ১ হাজার ৪ শত ৫১ জন পরীক্ষার্থী। জেনারেল বিভাগে ৭টি, কারিগরি বিভাগে ২টি এবং মাদ্রাসা বিভাগে ১টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

উপজেলায় একমাত্র জাফলং ভ্যালী বোডিং স্কুল ৩৯টি জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। ফলাফল বিপর্যয়ের সবার নিচে অবস্থান করেছে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ।

জৈন্তাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় জেনারেল বিভাগে ৭টি কলেজ হতে ১২৩২ জন অংশগ্রহণ করে ৯৬২ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৭৮.০৮%। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন৷ এইচএসসি (কারিগরি) বিভাগে ২১০ জন অংশগ্রহন করে ১৯৫ জন উত্তীর্ণ হয়। কারিগরি বিভাগে পাশের হার ৯৩.৯২%, জিপিএ-৫ পায়নি কোন কেউই এবং মাদ্রাসা বিভাগে ১টি প্রতিষ্টান হতে ৯ জন অংশগ্রহন উত্তীর্ণ হয়েছে ৭ জন, পাশের হার ৭৭.৭৮%। জিপিএ-৫ পায়নি কেউই।

তার মধ্যে জাফলং ভ্যালী বোডিং স্কুল হতে ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪০ জন উত্তীর্ণ হয় ৷ তারমধ্যে ৩৯ টি জিপিএ-৫ পেয়েছে, পাশের হার শতভাগ৷ ইমরান আহমদ মহিলা সরকারি কলেজ হতে ৩৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৭৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮১.২৩%। জিপিএ-৫ পেয়েছে ৪ জন৷ জৈন্তিয়া ডিগ্রী কলেজ হতে ২৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২১২ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮০.৩০%। জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ হতে ১৫৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৭৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৪৯.৬৭%। শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজ হতে ৩২৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২৯৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯১.১০%। রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ হতে ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৪ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৩৮.৮৯%৷ রমজার রূপজান বাগেরখাল একাডেমী হতে ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬ জন উত্তীর্ণ হয়৷ পাশের হার ৬৩.৮৯%৷ জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ হতে ১৪৮ জন অংশ গ্রহন করে ১৩৯ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৩.৯২%,। জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯০.৩২%। খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা হতে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৭ জন উর্ত্তীণ হয়, পাশের হার ৭৭.৭৮%।

ফলাফল বিষয়ে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন জানান- অতীতের তুলনায় ফলাফল বিপর্যয় হয়েছে। ভাল ফলাফল অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনা করা দরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় অনেক প্রতিষ্টান দায়সারা ভাবে শিক্ষা কার্যক্রমের কারনে এমনটা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version