//

জৈন্তাপুরে চা-বাগান ম্যানোজারকে ছিনতাইর ঘটনায় ২জন আটক

10 mins read

জৈন্তাপুরে গত ২০ সেপ্টেম্বর রাত ১০.৫০ টায় সময় হাবিবনগর চা বাগানের সহকারী ম্যানেজার শামীম আহমদ মটর সাইকেল যোগে বাগানের রাস্তা দিয়ে ফ্যাক্টরিতে যাওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা মারপিট করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় শামীম আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামালা দায়ের পরবর্তীতে সহকারি পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আবদুল করিম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ দ্বয়ের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ১০ ও ১১ নভেম্বর এস.আই সাহিদ মিয়া নেতৃত্বে এস.আই পার্থ রঞ্জন চক্রবর্তী, এস আই মোস্তাফিজুর রহমান, এস.আই মীর্জা সাফায়েত ও এ.এস.আই দীপক চন্দ্র সূত্রধর কয়েকটি টিমে ভিবক্ত হয়ে একটানা ৪৮ ঘন্টা নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে নিপু আহমেদ (২৮) কে উপজেলার দরবস্ত এলাকা হতে এবং একই ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত হাফিজ উল্ল্যা ওরফে মিষ্টি ওয়ালার ছেলে খায়রুল ইসলাম (৩০) কে চিকনাগুল হতে আটক করা হয় ৷

আটক নিপু আহমেদ ও খায়রুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। আসামীগন বিজ্ঞ আদালতে ঘটনার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যান্ত জটিল ছিল ৷ আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঐদিনের ঘটনায় বাগান এলাকায় বিভিন্ন ব্যক্তির অবস্থান নিশ্চিত করে তথ্য উপাত্ত্ব যাচাই বাছাই করে আটককৃতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর টানা দুইদিন অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি ৷ আটককৃতদের আদালতে হাজির করলে তারা বিজ্ঞ আদালতে ঘটনার দায় স্বীকার করে ৷ পরে আদালত তাদেরকে হাজতে প্রেরণ করে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version