/////

জৈন্তাপুরে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

19 mins read

জৈন্তাপুরে ২০২৪ সালের জুলাই- আগষ্টে ছাত্র- জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫শে নভেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ জৈন্তাপুর আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় সভায় আনুষ্ঠানিকতা। পরে জুলাই আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে নিহত আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভার শুরুতে ছাত্র আন্দোলনে আহত জৈন্তাপুর উপজেলার তিনজনকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।

তিনজন ব্যাক্তি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেট নগরীতে আন্দোলন চলাকালে আহত দরবস্ত ইউনিয়নের ছৈয়া গ্রামের মো হাবিবুল্লাহ শিকদার, একই ইউনিয়নের খলা ভাইটগ্রামের মো নূরউদ্দিন ও নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট ডৌডিক গ্রামের রঞ্জিত দে।

পরে আহতদের মধ্য থেকে স্মরণ সভায় জুলাই – আগষ্টের বিভীষিকাময় সেই রাজপথের আন্দোলনের রোমহষর্ক মূহুর্তের বর্ণনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত মো হাবিবুল্লাহ শিকদার।

পরপস্মরণ সভায় জুলাই আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, সহকারী কমিশনার ভুমি মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা লাইফস্টক কর্মকর্তা ডাঃ হাসিন আহমদ চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার অন্যতম সমন্বয়ক জুবায়ের আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) লিটন চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ মিফতাহুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদ, নিজপাট ইউনিয়ন জামায়াতের আমির নাজিম আহমেদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই-আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে নিহত আহতদের স্মরণ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version