

সিলেটের জৈন্তাপুরে জাফরাং নদীর নিদিখাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে নদী বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা। বাধঁ নির্মানের ফলে মালিকানা ফসলী জমির উপর দিয়ে পানির প্রবাহ সৃষ্টি হয়ে নদী গর্ভে বিলিন হচ্ছে ফসলী জমি। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মডেল থানা ও উপজেলা চেয়ারম্যানের সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে আলাপ করে যানা যায়, টিটন, হরমুজ আলী, লাদেন মিয়া, ইব্রাহিম আলী, জমির মালিক, হাজী আব্দুল হান্নান সহ অনেকেই জানান কোন প্রকার সরকারি ইজারা কিংবা লীজ গ্রহণ না করে প্রভাবশালী চক্র জাফরাং নদীর নিদিখাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিরোধ করে মাছ আহরনের জন্য পানি আটক করে। পানি আটকের কারনে অতিরিক্ত পানি জমে হাজী আব্দুল হান্নানের মালিকানাধিন ফসলী জমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে জমির বেশ কিছু জায়গা ইতোমধ্যে পানির ¯্রােতে নদী গর্ভে বিলিন হয়েছে এবং হচ্ছে। জমির মালিক হাজি আব্দুল হান্নান এনিয়ে বাঁধা সৃষ্ট করলে প্রভাবশালী চক্রের সদস্যরা কোন কিছু তোয়াক্কা না করে উল্টা জমির মালিকে হুমকী ধমকী দিচ্ছে। ফসলী জমি রক্ষার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মডেল থানা এবং উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের।

ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল Jaintapur Protidin ভিজিট করুন।
অভিযোগ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) নিখিল চন্দ্ররায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যাতা পান মর্মে প্রতিবেদককে জানান। তিনি উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন দাখিল করবেন বলে জানান।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী বলেন, বিষয়টি জেনেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমি সরজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রতিবেদককে জানান।


