///

জৈন্তাপুরে প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

6 mins read

জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও গরীব চাষিদের মাঝে সরকারের সহায়তার অংশ হিসাবে ভর্তুকি’র কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

গত ২৯ জানুয়ারী রোববার বিকেল ৩টায় কৃষকদের মধ্যে এসব সেচ বা কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। সরকারের ভর্তুকি মুল্যের এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যােগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় অংশ হিসাবে ৩জন প্রান্তিক কৃষকদের মধ্যে (ভর্তুকি)’র কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version