
সিলেটের উপজেলায় বজ্রপাতে মস্তফা মিয়া(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সকাল এ ঘটনা ঘটে।
নিহত মস্তফা মিয়া জৈন্তাপুর উপজেলা চিকনাগুল, ইউনিয়নের উমনপুর গ্রামের মৃত: আরফান আলীর ছেলে, তিনি পেশায় একজন কাট মিস্তিরি ছিলেন।
স্থানীয় সুত্রে জানাজায় আজ শনিবার (১৭) জুন সকাল সাড়ে ৭ঘটিকায় উমনপুর গ্রামের নরুল মাস্টার এর বাড়ির সামনে ওই সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হন মস্তফা মিয়া।
এঘটনায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) রিপা মনি দেবী মুস্তফার পরিবারের সদস্যদের হাতে তাত্ক্ষণিক আর্থিক সহযোগিতা ২০ হাজার টাকা হস্তান্তর করেন।


