//

জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

5 mins read

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যেগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার বীজ বিতরণ করা হয় ৷

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা হল রুমে বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা বেগম ৷ জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম ৷ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ব্লাকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা হতে আগত উপকারভোগী কৃষকরা ৷

পরে অনুষ্ঠানের অতিথিরা উপকারভোগী কৃষকদের মধ্যে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজি গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখীর বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরন করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version