///

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

8 mins read

জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন’র উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী একে এম রিয়াজ মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার এ,কে আজাদ ভুইয়া, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রচারণ অফিসার এবিএম খায়রুল আনম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় অবস্থিত গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপেজলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামিন দেবী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version