/////

জৈন্তাপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু

8 mins read

জৈন্তাপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু ৩২ টাকা কেজি দরে ৫২৭ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মমে) দুপুর ২ টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগ্রহ অভিযানের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের এই উদ্যোগ স্থানীয় বোরো চাষিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫২৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা। ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হাফিজ আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি গোলাম সারোয়ার বেলাল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার।

সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনেই জনাব মো: মুহিত আলী নামক একজন কৃষকের কাছ থেকে ০.৪৪ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে এই অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকৃত কৃষকরা যাতে হয়রানি ছাড়া ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version