///

জৈন্তাপুরে সুচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত

9 mins read

জৈন্তাপুর উপজেলায় সুচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্টিত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড’র অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এফআইভিডিবি বিগত ২০১৬ সাল থেকে জৈন্তাপুর উপজেলায় সূচনা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সূচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় উপজেলায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে সুচনা প্রকল্পের মাঠ কর্মকর্তা দিপংকর দে ও সাজমিন সাজিয়ার যৌথ উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ফাহিম সারওয়াত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মমি দাস, প্রকল্পের ডেপুটি ডিরেক্টর আলী রেজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, সুলতান করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

এছাড়া প্রকল্পের কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version