//

জৈন্তাপুরে ২৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার এক

5 mins read

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ ১জন কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশে সুত্রে জানা যায়, শনিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সারীঘাট দক্ষিণ বাজারস্থ সিলেট-তামাবিল মহাড়কের যাত্রী ছাউনী হতে গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী কানাইঘাট উপজেলার হারাতৈল মাঝপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে সাহিদুর রহমান সাহিদ (২৮)। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক রবিবার (৫ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মাদক সহ ব্যবসায়ী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃত সাহিদের বিরুদ্ধে মদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলায় সাহিদকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version