//

জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনি সহ দুইজন আটক

6 mins read
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনকাজে ব্যবহারিত একটি ড্রাম ট্রাক আটকের পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন ২জন আসামি হলেন জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আফজাল হোসাইন মাসুম (২১) ও একই গ্রামের জালাল আহমেদের ছেলে ইয়াসিন আহমেদ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ই নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স রাত ১:২০ মিনিটে তামাবিল মহাসড়কের ৪নং বাংলা বাজার শাহীন এন্ড আসিফ স্টোন ক্রাশার সংলগ্ন এলাকা হতে একটি ড্রাম ট্রাক (সিলেট-মেট্রো-ড- ১১-০১১৪) আটক করে। পরে ট্রাকে থাকা ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং আটক দুই আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version