
২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা সভাপতিত্বে উপজেলা প্রশাসনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মার্চ মাসের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়ে যেম চুরি, চাঁদাবাজি, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে মামলা ও আটক আসামিদের ব্যপারে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সম্প্রতি সময়ে বজ্রপাত থেকে নিরাপদে থাকতে সচেতনতা বৃদ্ধি, মহাসড়ক ও উপজেলার ফাঁড়ীর রাস্তার যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন, চোরাচালান নিয়ন্ত্রণ, বালু পাথর কোয়ারী সহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মিলাদুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, সুলতান করিম, বাহারুল আলম বাহার। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাসিনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা হ্যাপি রানী সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, সারী রেঞ্জ ও বনবিভাগ কর্মকর্তা বিপ্লোব হোসেন, সহ অন্যান্যরা।


