//

জৈন্তাপুর খাসিয়াদের ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে

15 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপির নিজপাট নয়াবাড়ী গ্রামের আধিবাসী নৃত্ত্বাতিক জনগোষ্টি খাসিয়া সম্প্রদায়ের খোকন রম্বাই (৫০) এর মালিকানাধীন ভূমি জোর পূর্বক সংঘবদ্ধ ভূমি খেকু চক্রের সদস্য আব্দুস সামাদ পূর্ব পরিকল্পিত ভাবে সঙ্গবদ্ধ মাহিলা পুরুষ নিয়ে দখল করে টং দোকান স্থাপনের অভিযোগ পাওয়া গেছে ৷

(ভিডিও দেখতে ইউটিউব লিংকে ক্লিক করুন)

নৃত্ত্বাতিক জনগোষ্টির নেতা বিশ্বজিৎ সুমের বলেন, জৈন্তাপুরে গুটি কয়েকটি নৃত্ত্বাতিক খাসিয়া জনগোষ্টির সদস্যরা বসবাস করেছে শান্তিপূর্ণ ভাবে ৷ আমাদের সম্প্রদায়ের লোকজন অন্যান্য সম্প্রদায়ের সাথে পরম আত্মীয়তার সাথে সৌহাদ্য পূর্ণ ভাবে সু সম্পর্ক বজায় রেখে চলাফেরা করে আসছে ৷ কিন্তু একটি ভূমি খেকু চক্র আমাদের ভূমি জবরদখলের চেষ্টা অতিতের মত অব্যহত রেখেছে ৷ শান্তিপূর্ণ সম্প্রদায়কে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে ৷ আমরা আইনগত প্রদক্ষেপ গ্রহনের জন্য জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷

অভিযোগ সূত্রে জানাযায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট মৌজার ১৩৫ নং খতিয়ানের ৭৭৩ নং দাগের দশমিক ১৯ শতক ভূমি জোর পূর্বক ভাবে ভুমি খেকু চক্রের সদস্য আব্দুস সামাদ গংরা পূর্ব পরিকল্পনা মোতাবেক ৪০/৫০ জনের সঙ্গবদ্ধ পুরুষ ও মহিলা সদস্য মিলে বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় দখল চালায় ৷ এসময় তারা নিরীহ নৃত্ত্বাতিক জনগোষ্টির আধিবাসী খাসিয়া সম্প্রদায়ের খোকন রম্বাই ভূমি জবরদখল করে ৷ এসময় তাদেরকে বাঁধা দিলে তাদের উপর মহিলাদের দিয়ে আক্রমন চালায় ভূমিখেকু সামাদ গংয়ের সদস্যরা ৷ এঘটনায় নৃত্ত্বাতিক জনগোষ্টির সদস্যরা জৈন্তাপুর মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে ৷

অপরদিকে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনীক ভাবে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী দ্রুত পরিষদের উপস্থিত ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে এবং নৃত্ত্বাতিক জনগোষ্টির সদস্যদের রক্ষা করতে দখলকারীদের স্থাপিত টং দোকানটি চেয়ারম্যানের নিয়ন্ত্রনে নিয়ে দখলকারীদের সরিয়েদেন এবং কাগজপত্র পরিষদে দাখিলের নির্দেশ দেন ৷ এসময় তিনি আরও বলেন, ভূমি জটিলতা নিয়ে আদালতে মামলা থাকাবস্থায় আব্দুস সামাদ গংরা জমি দখলের চেষ্টা সম্পূর্ণ আদালত অবমাননার শামিল ৷ আইনগত প্রক্রিয়া না এসে শান্তিপূর্ণ নিরিহ নৃত্ত্বাতিক জনগোষ্টির উপর মহিলা নিয়ে এসে জমি দখলকরা সম্পূর্ণ বেআইনি বলে জানান ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, নৃত্ত্বাতিক জনগোষ্টির সদস্যরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ৷ বিষয়টি সর্বোচ্ছ গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হবে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version