জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৮ বস্তা ভারতীয় চিনি আটক

6 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে নৌপথে অবৈধ ভাবে ভারত হতে চিনি নিয়ে যাওয়ার প্রক্কালে ৩৮ বস্তা ভারতীয় চিনি আটক করেছে ৷

পুলিশ সূত্রে জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মির্জা সাফায়েত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নৌপথে জৈন্তাপুর থানার দুই নম্বর জৈন্তাপুর ইউপির অর্ন্তগত শেওলারটুক গ্রামের সুইচ গেইটের পূর্ব পার্শ্বে নলজুরী নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযান কালে নলজুরী সীমান্তের নৌপথে অবৈধ ভাবে ভারত হতে নিয়ে আসা একটি নৌকাসহ ৩৮ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। নৌপথে পুলিশের উপস্থিতিটের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা নৌকাসহ চিনি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ নৌকা সহ ৩৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে সয্গে সঙ্গে নৌপথে অভিযান পরিচালনা করে ৩৮ বস্তা চিনি সহ নৌকা আটক করা হয়েছে ৷ চিনি আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version