//

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী যুবক নিহত

3 mins read

রাজশাহীর চারঘাটে সড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে পুঠিয়া থেকে চারঘাটের দিকে আসার পথে চারঘাট-বাণেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

চারঘাট-বাণেশ্বর মহাসড়কে বিপরীত দিকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলেই মারা যায় অনিক। এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মুরাদ। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version