

ওসমানীনগরের তাজপুর বাজারে স্থানীয় তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের মালিকানাধীন পাল কমপ্লেক্সের তিনটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
বুধবার রাতের যে কোন সময়ে চোরেরা ইউপি চেয়ারম্যান ঝলক পালের দোকান অয়ন ফ্যাশন এর তালা ভেঙ্গে ১টি ল্যাপটপ, মা টেলিকমের নগদ ১লক্ষ ৭০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একই সময়ে চোরেরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পালের মা সুজের তালা ভাঙ্গলেও কোন কিছু নেয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মা টেলিকমের শংকর দেব জানান, বুধবার রাত ৯টার দিকে মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যার যার বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকালে মার্কেটে এসে আমার দোকানের অর্ধেক শাটার খোলা দেখে চুরির বিষয়টি ধরা পড়ে। আমার দোকানে রাখা বিকাশের নগদ ১লক্ষ ৭০ হাজার টাকা, ১লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের একাধিক নতুন, পুরাতন মোবাইল সেট চুরি হয়েছে।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


