//

তাজপুর-বালাগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন

7 mins read

চলাচলের অনুপযোগী হয়েপড়া ওসমানীনগরের তাজপুর-বালাগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের দাবীতে পাঁচপাড়া শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দুপুরে উক্ত মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনসাধারণ অংশ নেন।

এসময় বক্তব্য দেন- শাহ সিদ্দিক জামেয়া ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, কামরুজ্জামান সিদ্দিকী খোকন, এ এস এম জাকারিয়া চৌধুরী, জামেয়ার ভাইস-প্রিন্সিপাল মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক শিব্বির আহমেদ চৌধুরী, আলিম রাজ,রহমত আলী,হাবিবুর রহমান,সিরাজুল ইসলাম প্রমুখ।জনসাধারণের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবক পিয়ার আলী খান, পাঁচপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আজমুল আলী, ফখরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বন্যা পরবর্তী দীর্ঘদিন যাবৎ তাজপুর -বালাগঞ্জ সড়কটি ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

বর্তমানে সড়কটি একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়লেও সংশ্লিষ্ট প্রশাসন কোন উদ্যোগ নেয়নি। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ। ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রায়ই।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version