/

তাহিরপুরে গাফিলতিতে বিল্ডিংয়ের রড পড়ে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

13 mins read

সুনামগঞ্জের তাহিরপুরে গাফিলতিতে নির্মানাধীন স্কুল বিল্ডিংয়ের উপর থেকে লোহার রডের বান্ডিল পড়ে প্রথম শ্রেনীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম উষা মনি (৭)। সে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ডালিম বলেন, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার রডের বান্ডিল বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী উষা মনির মাথায় উপর পড়লে শিশুটি মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীরা আহত অবস্থায় তাকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো বলেন, ঘটনার সময় বিদ্যালয়ে কোন শিক্ষক ছিলেন না।

শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ের তৃতীয় তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে লোহার রড স্কুলছাত্রী উষা মনির মাথার উপর পড়ে তার অকাল মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, বিল্ডিং নির্মানের নিরাপত্তা বেষ্টনী তৈরি না করেই এই স্কুলের কাজ করা হচ্ছে। তিনি বলেন, ঠিকাদার ও প্রধান শিক্ষকের গাফিলতির কারনেই রডের বান্ডিল উপর থেকে পড়ে ঘটনার স্থলে ছাত্রীর অকাল মৃত্যু হয়।

আনােয়ারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী টিকাদার মাইনুউদ্দিন বলেন, স্কুল ভবনটি গত ৩ মাসে আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ক্লাস করার জন্য অন্যত্র টিনসেট ঘর করে দেওয়া হয়েছে। এরপরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখানে ক্লাস না করে পরিত্যক্ত ভবনে ক্লাস করেছেন। তিনি আরো বলেন, প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের অবহেলার কারনেই দুর্ঘটনাটি ঘটে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, স্কুল ছাত্রী উষা মনিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীর লাশ পুলিশ হেফাজতে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version