////

দেড় শতাধিক বৈধ জেলেদের মাঝে ৭৫ হাজার মিটার জাল বিতরন

5 mins read

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক জেলের মাঝে ৭৫ হাজার মিটার বৈধ সাইন জাল সহ মাছ ধরার সরঞ্জাম বিতরন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এসব সামগ্রী বিতরন হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

বক্তারা বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলেদের বীমার আওতায় আনতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version