

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ উৎপল কুমার সরকার। ভেটেরিনারি সার্জন ডাঃ মো.মবিন হাই এর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, গবাদি খামারি মঞ্জুরুল হক প্রমুখ। প্রাণি সম্পদ প্রদর্শনীতে হাঁস,ভেড়া,গরু, কবুতর,ছাগলসহ ৩০টি স্টল স্থান পায়। এতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও অংশ গ্রহণকারী সকল খামারিদেরকে৷ শান্তনা পুরস্কার এবং সনদপত্র দেওয়া হয়।


