/////

ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

4 mins read

সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র আল কোরআন পোড়ানোর প্রতিবাদে ও এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৫জুলাই) সম্মিলিত উলামা পরিষদ ধর্মপাশা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। ওইদিন সকাল ১১টার দিকে ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা চত্বর থেকে এ উপলক্ষ্যে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ধর্মপাশা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version