///

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিমের মৃত্যু

5 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আমগাছের ডাল কাটতে গিয়ে গতকাল শুক্রবার সকালে রতন চন্দ্র দাস(৪০) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় উত্তরপাড়া গ্রামে।

এলাকাবাসী এবং নিহত শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় উত্তর পাড়া গ্রামের বাসিন্দা রতন চন্দ্র দাস মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে নারিকেল গাছসহ বিভিন্ন গাছের ডাল কেটে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

শুক্রবার সকাল নয়টার দিকে তিনি সুখাইড় বড়হাটি গ্রামের এক ব্যক্তির বাড়িতে আমগাছের ডাল কাটতে গিয়ে সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎম্পৃষ্ট হন। পরে তাঁকে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন পাশের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version