/////

ধর্মপাশায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

5 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রা যাত্রা বের হয়।

উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সঞ্চালন প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, বেসরকারি সংস্থা পারির যোগাযোগ উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ ম্যাংসাং প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version