
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের বোরো ধান কাটা শেষ হয়েছে প্রায় ১৫ দিন আগে।
তাই মাছের বংশ বৃদ্ধির জন্য নদ নদীর পানি হাওরের প্রবাহের লক্ষ্যে উপজেলার গাগলাখালী ফসল রক্ষা বাঁধ সংলগ্ন চাঁনপুরের দাইড় নামক জলকপাটটি (সুইস গেইট) খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্যরা এই জলকপাটটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাধব চন্দ্র সরকার, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খোকন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূরে আলম প্রমুখ।


