//////

ধর্মপাশার ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

5 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়নে বৃহস্পতিবার (১জুন) বিকেল পৌনে তিনটার দিকে ‘দেশ প্রেম ও মূল্যবোধের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ এই বিষয়বস্তু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পরীক্ষার্থীসহ মোট ১২টি দলের ৬০জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মর্ডারেটরের দায়িত্ব পালন করেন আইনজীবি মাহজুমুল বাশার।বিচারক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তৌহিদ মিয়া,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মতিউর রহমান খান। এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়কের দায়িত্ব পালন করেন ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান। প্রতিযোগিতায় পিথাগোরাস দল চ্যাম্পিয়ন ও আইনস্টাইন দল রানার আপ হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version