

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নকৃত সহকারী শিক্ষকদের ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়নকৃত ১৪৭জন সহকারি শিক্ষক অংশ নেয়।
শুরুতেই পদায়নকৃত সহকারী শিক্ষকদের প্রত্যেককে ফুল দিয়ে বরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস। উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দিপুর সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ইউআরসি ইনস্ট্রাকটর চন্দন বনিক, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর, ঢুলপুষি সরকারি প্রাথমিক বিদ্যালয়োর প্রধান শিক্ষক সামিউল কিবরিয়া তালুকদার, পদায়নকৃত সহকারি শিক্ষক আশরাফুল আলম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।


